বর্তমান পরিপ্রেক্ষিত

আইনগত সহায়তা প্রদানমেহেরপুরে অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস’র উদ্দোগে প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাকটিভিটের অর্থায়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে প্রাতিষ্ঠানিক গনশুনানি অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রাতিষ্ঠানিক গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়ক আনিসুজ্জামান, ইউপি সদস্য হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মুস্তাক রাজা প্রমুখ।