বর্তমান পরিপ্রেক্ষিত

আইন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে পৌর মেয়রের আহ্বান

By মেহেরপুর নিউজ

July 25, 2021

মেহেরপুর নিউজ:

দেশ জুড়ে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য বিধি মেনে চলা, লকডাউনে ঘর থেকে বের না হওয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, এক ভয়াবহ সময় অতিক্রম করছে দেশ, আর সেই সময়ে দেশের  জনগনের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তের ফলে দেশে করোনা ভাইরাস  নিয়ন্ত্রণ রয়েছে।

তিনি বলেন, অযাথা বাইরে ঘুরাঘুরি না করে পরিবার-পরিজন নিয়ে ঘরে অবস্থান করুন। এবং প্রয়োজনে পৌরসভার জরুরী সেবা নাম্বারে ফোন দিয়ে পেয়ে যেতে পারেন আপনার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তিনি  আরো বলেন বর্তমান এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। নিজে  পড়ুন এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করুন।