মেহেরপুর নিউজ:
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আকতার হোসেন।
শুক্রবার দুপুরের পর থেকে তিনি শ্যামপুর থেকে শুরু করে শ্যামপুর বাজার হয়ে শ্যামপুর ইউনিয়নের দিঘিরপাড়া ,মদনাডাঙা গ্রামের মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।