মেহেরপুর নিউজ:
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা।
বুধবার সন্ধ্যায় সেলিম রেজা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে সেলিম রেজার এ গণসংযোগ। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন