বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ নেতা সেলিম রেজার গণসংযোগ

By মেহেরপুর নিউজ

March 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ।

বুধবার বিকাল থেকে কুতুবপুর ইউনিয়নের শোলমারীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।