বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ নেতা সেলিম রেজার গণসংযোগ

By মেহেরপুর নিউজ

March 04, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সেলিম রেজা কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা ও বৈকন্ঠপুর গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।