বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজামানের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

November 22, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজামান।

সোমবার সকাল থেকে শুরু করে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামান আগামী ২৮ শে নভেম্বর সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।