বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

January 01, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ ও প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।