বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী র‍্যালি

By মেহেরপুর নিউজ

January 02, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে র‍্যালিটি বের করা হয়। মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে র‍্যালিটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে ভূমি অফিস মোড়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়ক, টি এন্ড টি সড়ক, বড়বাজার সড়ক হয়ে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন শহীদ শামসুদ্দোহা উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন।

র‍্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন,মেহেরপুর জেলা জজ কোটের পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মনজুরুল কবির রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন,বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু প্রমুখ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।