বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

January 04, 2024

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বিকালের দিকে জতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রাটি পিরোজপুর, জাদুখালি, গোপালপুর, কোমরপুর, টেংরামারি, পরানপুর, বাবুপুর মহাজনপুর গ্রাম ঘুরে কোমরপুরে এসে শেষ হয়। মোটরস শোভাযাত্রায় মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।