মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আহদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমদাহ ইউনিয়নের রায়পুরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন ,মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ লাভলী ইয়াসমিন , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম,,জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আল মামুন রাসেল, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা মান্নান, জিনারুল ইসলাম, একরামুল হক হীরা, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ০১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা প্রমূখ।