বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামীলীগ নেতার বখাটে ছেলের কান্ড! মুজিবনগর ডিগ্রী কলেজে ব্যাপক ভাংচুর।। আটক-১।। পুলিশের লাঠিচার্জ, গুলি, কাদুনি গ্যাস নিক্ষেপ

By মেহেরপুর নিউজ

June 11, 2012

আপডেট

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন: মেহেরপুরের মুজিবনগর ডিগ্রী কলেজে এক আওয়ামীলীগ নেতার পুত্রকে কেন্দ্র করে সোমবার কলেজ ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুদ্ধ কলেজ ছাত্ররা কলেজের বিভিন্ন কক্ষ সহ অধ্যক্ষের মটর সাইকেল ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে  পুলিশ লাঠিচার্জ ,কাদুনি গ্যাস সহ ২০ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এই সময় ছাত্রদের ইটের আঘাতে মুজিবনগর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান সহ ২ পুলিশ সদস্য সহ কলেজের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, প্রাণী বিজ্ঞাণ বিভাগের অধ্যাপক আনোয়ারুল কবীর, ইংরাজি বিভাগের প্রভাষক মফিজুর রহমান আহত হয় । আহত পুলিশ কর্মকর্তা হলেন এস আই জিএম কামরুজ্জামান ও কনেষ্টবল আমিরুজ্জামান। আহতদের

মুজিবনগর উপজেলা হাসপাতালে  ভর্তি করা হয়েছে। সাংবাদিকরা বিক্ষুদ্ধ ছাত্রদের ইটপাটকেল নিক্ষেপের ছবি তুলতে গেলে বাঁধার মুখে পড়ে। ছাত্ররা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিতে উদ্যত হয়। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল বাদী হয়ে ১৫/২০ জন ছাত্রকে আসামী করে মুজিবনগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছে। এদিকে পুলিশ আহত ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। সবশেষে পুলিশ এই ঘটনায় বখাটে ওয়াসিম আলীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসি জানায়, সোমবার সকাল ১১ টার দিকে মুজিবনগর  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার ছেলে ওয়াসিম ওরফে ওসিম বহিরাগত হিসাবে  মুজিবনগর ডিগ্রী কলেজে প্রবেশ করে কলেজ ক্যাম্পাসে প্রতিদিনের ন্যায় দ্রুতবেগে মটর সাইকেল চালিয়ে মেয়েদের উক্ত্যাক্ত করতে থাকে। এ সময় কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র রকি বহিরাগত যুবক ওয়াসিমকে এ ধরনের আচারনের প্রতিবাদ করলে

ওয়াসিম মটর সাইকেল থামিয়ে  রকিকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে। এ খবর পেয়ে ছাত্ররা বহিরাগত যুবককে ধাওয়া করে। তখন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মফিদুল ইসলাম বহিরাগত যুবককে ছাত্রদের হাত থেকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। এতে আরও ক্ষুদ্ধ হয় ছাত্ররা। তারা বহিরাগত যুবককে তাদের হাতে তুলে দিতে দাবী জানায়। কিন্তু শিক্ষকরা সেই যুবককে নিরাপদ স্থান করে দেওয়ায় ছাত্ররা কলেজের উপর চড়াও হয়ে কলেজের বিভিন্ন কক্ষ, জানালা দরজার কাঁচ ও আসবাবপত্র সহ অধ্যক্ষের মটরসাইকেলটি ভাংচুর করে। এই সময় মুজিবনগর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাসের নের্তৃত্বে

পুলিশ দল ঘটনাস্থলে পৌছূলেও কোন ভূমিকা না নেওয়ায় পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালান। তিনি ছাত্রদের শান্ত হতে আহবান জানান। কিন্তু সে চেষ্টাও ব্যার্থ হয়। ছাত্ররা এই সময় বহিরাগত যুবকের হ্যাঙ্ক মটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ক্ষুদ্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে ছাত্ররা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ২০ রাউন্ড গুলি ও দুইটি টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয়। এ ব্যাপারে মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, ছাত্ররা কলেজের ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। উচ্ছৃংখল ছাত্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিজ্ঞতা না থাকার কারণে উত্তপ্ত পরিস্থিতি তারা তাৎক্ষনিকভাবে শান্ত করতে ব্যার্থ হন। তাছাড়া কোন কিছু বুঝে উঠার আগেই সমস্ত কিছু লন্ডভন্ড করে ফেলে ছাত্ররা। পরিস্থিতি শান্ত করতে কলেজ কর্র্তৃপক্ষ জরুরী সভা করে তিন দিনের জন্য কলেজ বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। মেহেরপুর পুলিশ সুপার আব্দুল­াহেল বাকী বলেন, পুলিশ পরিস্থতি শান্ত করতে চরম ধৈর্য্যরে পরিচয় দেয়। কিন্তু ছাত্রদের বাড়াবাড়ির কারণে পুলিশ ২০ রাউন্ড গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয়। ছাত্রদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। যা খুবই দু:খজনক। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে। অপরদিকে সরকারী কাজে বাঁধা ও পুলিশকে আহত করার ঘটনায় আরও একটি মামলা করবে পুলিশ। যে কোন পরিস্থিতি মোকাবিলায় কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত যুবকের পিতা মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা বলেন- তার ছেলে ওয়াসিম ঢাকা ওয়েস্টান কলেজে পড়ে। এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কিছুদিন আগে বাড়ি ফিরেছে। সে দ্রুতগতিতে মটরসাইকেল চালায় সত্যি। তবে বখাটে নই। বন্ধুদের সাথে কলেজে ঢুকেছিল। এ্ সময় কিছু ছাত্র তার অবস্থানকে সহ্য করতে না পেরে তার সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি হলে তার ছেলে ও কলেজের এক ছাত্র রক্তাক্ত জখম হয়। পরে এই ঘটনা চরম পর্যায়ে রূপ নেয়। তবে, নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী ও ছাত্রের অভিযোগ- ক্ষমতার দাপট দেখাতে আওয়ামীলীগের নেতার এই পুত্র মাঝে মধ্যেই কলেজে ঢুকে উচ্ছৃংখল চলাফেরা করত। কলেজ ক্যাম্পসের অভ্যন্তরে দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে কলেজের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করত। অনেক ছাত্রীকে উক্ত্যাক্ত করত। কিন্তু কেউ ভয়ে কিছু বলত না। এটা নিয়ে কলেজ ছাত্রদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এই ভাংচুর, হামলা, গুলি, টিয়ার সেল নিক্ষেপ ঘটনা তারই বহি:প্রকাশ। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুভাষ বিশ্বাস বলেন-উচ্ছৃংখল ছাত্রদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলায় ওয়াসিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।