জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান বেল্টু হত্যার বিচার দাবী,৩ দিনের মধ্যে পুলিশ সুপারের বদলী এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে গাংনী উপজেলা আওয়ামীলীগ।
বেল্টু হত্যার বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন থেকে গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন। ৩ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকল স্থানে কালো পতাকা উত্তালন,শোক র্যালি,সড়ক অবরোধ।এছাড়া আগামী রোববার গাংনীতে সকাল সন্ধ্যা হরতাল আহবান
করেন। আজ শুক্রবার দুপুরে গাংনী উপজেলা আওয়ামলীগের উদ্যোগে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন। লিখিত বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংণনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা চোরম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম শফিকুল আলম ,গাংনী পৌর মেয়র আহমেদ আলী,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হেসেন, গাংনী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা মমতাজকাকলী, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে মকবুল হোসন বলেন, পুলিশ সুপার মীর্যা আব্দুল্লাহেল বাকীর প্রত্যাক্ষ মদদে সাম্প্রতিক সময়ে গাংনী উপজেলার ২ জন মুক্তিযোদ্ধা সহ ৮ জন আওয়ামীলীগ,যুবলীগের নেতা কর্মিকে সন্ত্রাসীরা হত্যা করেছে।
তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা হত্যা করে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ আজ পর্যন্ত একজন সনত্রাসীকে আটক করতে পারেনি। সাংবাদিক সম্মেলনে বেল্টু হত্যার সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
এছাড়াও পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীকে অবিলম্বে অপসারন সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্যও প্রধান মন্ত্রীর প্রতি আহবান জানান বক্তারা।
অপরদিকে বেল্টু’র হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মামলা না হলেও প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। বিকেল সাড়ে ৩ টার দিকে দেবীপুর গ্রাম্য কবরস্থানে বেল্টুর লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাইদুররহমান বেল্টুকে তার নিজ বাড়ি দেবীপুর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।