বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামীলীগ নেতা বেল্টু হত্যা’র প্রতিবাদে সড়ক অবরোধ।। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্দ্ধ

By মেহেরপুর নিউজ

November 30, 2012

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামীলীগ নেতা ও মেহেরপুর  আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুজ্জামান বেল্টু মিয়া’র হত্যাকান্ডের প্রতিবাদ,হত্যাকারীদের আটক এবং জেলা প্রশাসক,পুলিশ সুপারের বদলীর দাবীতে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে পৌর মেয়র আহম্মেদ আলী’র নেতৃত্বে গাংনী আওয়ামীলীগ । এসময় গাংনী বাসস্ট্যান্ডে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে উত্তেজিত জনতা ও নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্দ্ধ রয়েছে। গাংনী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

গাংনী থানার ওসি মিজানুর রহমান জানান,আওয়ামীলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। বাসচলাচল বন্দ্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। এদিকে হত্যাকান্ডের ১৩ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে হত্যাকান্ডের সময় বাড়িতে অবস্থানরত কাজের লোকের কাজ থেকে এবংখোয়া যাওয়া বেল্টুর মোবাইলের কল লিস্ট থেকে চাঞ্চল্রকর তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আজ সকালে নিহত বেল্টুর ময়নাতদন্ত মেহেরপুর মর্গে শেষ হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের মাস্টার হারেজউদ্দিনের ছেলে গাংনী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ,বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর  আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান বেল্টু মিয়া (৪৫) কে নিজ ঘরে  গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী।