বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য হলেন আসলাম হোসেন শিহির

By মেহেরপুর নিউজ

December 24, 2020

মেহেরপুর নিউজ:

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য হলেন মেহেরপুরের আসলাম হোসেন শিহির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য হলেন মেহেরপুরের কৃতি সন্তান দেশের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসলাম হোসেন শিহির।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত সাংস্কৃতিক উপ কমিটির অনুমোদন করা হয়। মঞ্চসারথি আতাউর রহমান কে চেয়ারম্যান ও অসিম কুমার উকিলকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করা হয়। আসলাম হোসেন শিহির মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সন্তান। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের রাজনীতিতে তিনি সক্রিয় সদস্য ছিলেন। পরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুবার সাংস্কৃতিক সম্পাদক হন।