বর্তমান পরিপ্রেক্ষিত

আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা বর্তমান মেয়র মাহফুজুর রহমান

By মেহেরপুর নিউজ

May 11, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী  হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র মাহফুজুর রহমান।বুধবার মেয়র মাহফুজুর রহমান রিটন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হওয়ার লক্ষ্যে মাহফুজুর রহমান রিটন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে বুধবার সেই মনোনয়নপত্র দলীয় কার্যালয়ে জমা দেন।