রাজনীতি

আগামীকাল বুধবার মেহেরপুর জেলায় সকাল -সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত

By মেহেরপুর নিউজ

December 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে আব্দুল মালিথার ছেলে ৯ নয় ওয়ার্ড ইউপি সদস্য ও জামায়াতে নেতা আব্দুল জব্বারকে পরিকল্পিতভাকে হত্যা করেছে অভিযোগ করে এর  প্রতিবাদে আগামীকাল বুধবার মেহেরপুর জেলা ব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষনা করেছে মেহেরপুর জেলা জহামায়াত ।

মেহেরপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমান মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ হত্যাকান্ডের প্রতিবাদে আগামীকাল মেহেরপুর জেলায় সকাল সন্ধ্যা গতকালের ঘোষনা দেয়া হয়েছে।