বর্তমান পরিপ্রেক্ষিত

আগামী ২ বছরের মধ্যে মডেল পৌরসভা হবে মেহেরপুর- মেয়র

By মেহেরপুর নিউজ

March 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, আগামী ২ বছরের মধ্যে মেহেরপুর পৌরসভা  মডেল পৌরসভায় পরিণত হবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে মেহেরপুর পৌর এলাকার সমস্ত উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন করা হবে।

পৌর মেয়র মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন। সেই মেগা প্রজেক্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নতুন পাড়া সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন, দীর্ঘদিনের অবহেলিত এই সড়ক ও ড্রেনের কাজ হবে অনেক উন্নতমানের। যে ড্রেনটি শত বছরের নষ্ট হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা খাতুন, আওয়ামী লীগ নেতা তানসেন আলী,মোসারফ হোসেন,আব্দুর রাজ্জাক, তাহাজ আলী,জাহিদ হোসেন প্রমূখ। পরে পৌর মেয়র মাটিতে কোপ দিয়ে নতুন পাড়ার রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।