বর্তমান পরিপ্রেক্ষিত

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা

By মেহেরপুর নিউজ

December 27, 2022

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৮০৪ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।