মেহেরপুর নিউজ,১৪ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামে অগ্নিকান্ডে মোকলেসুর রহমান ও সাইদুল ইসলাম নামের দু ’ সহোদরের দুটি বসত ঘর, নগদ এক লক্ষ টাকা সহ ৬ লক্ষ টাকার মালামাল পুড়েছে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। শনিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সাইদুল ইসলাম জানান, তাদের বসত ঘরে বৈদূতিক সর্টসার্কিট থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে দু’সহদরের বসত ঘরসহ আনুমানিক ৬ লক্ষ টাকার সকল মালামাল পুড়ে গেছে। মোখলেসুর আরো বলেন, আগামী ডিসেম্বর মাসে তার বড় ভাই মোখলেসুরের কর্মসংস্থানের উদ্যোশে মালয়েশিয়ায় যাওয়ার কথা । সে কারণে মোখলেসুরের ঘরে নগদ এক লক্ষ টাকা জমানো ছিলো।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার সেলিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে।