মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই: আজ রোববার মেহেরপুর মৌচাক মাইক্রো চালক সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৯টি পদের অনু কুলে ২টি প্যানেলে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। মোট ১৫০ জন ভোটার আজ বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত তাদেও ভোটাধীকার প্রয়োগ করবেন। নির্বাচনে লিটন-মনি পরিষদ ও মহারাজ-সোহেল পরিষদের পাশাপাশি স্বতন্ত্র প্যানেলে সাধারন সম্পাদক পদে মোঃ রাশেদুজ্জামান প্রদীপ ভোটারদের মন জয় করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে নির্বাচন কমিটি জানিয়েছেন।