বর্তমান পরিপ্রেক্ষিত

আজ শহীদ ৫ রোভারের ১৯ তম মৃত্যুবার্ষিকী

By মেহেরপুর নিউজ

October 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ অক্টোবর: আজ ২৩ অক্টোবর মেহেরপুরের শহীদ ৫ রোভারের ১৯ তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৭ সালের আজকের এই দিনে সিলেটের লাক্কাতুরা চা বাগানে ৭ম এশিয়া প্যাসিফিক ও ৯ম জাতীয় রোভার মুটে অংশ গ্রহনের লক্ষ্যে মেহেরপুর জেলা থেকে একদল রোভার যাওয়ার দেয়ার পর মানিকগঞ্জের অদুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রোভার জাভেদ ওসমান, মাসুম পারভেজ, মনিরুল ইসলাম, মাহফুজুর রহমান এবং আমিনুল ইসলাম ঘটনস্থলে নিহত হন।

এ উপলক্ষে মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে প্রতিবছর দিনটি পালন করা হয়। এরই আলোকে আজ শহীদ রোভারদের কবর জিয়ারতে তাদের মাগফেরাত কামনা করা হয়। বিকালে তাদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।