বর্তমান পরিপ্রেক্ষিত

আতকিয়া ফইজা তাৎক্ষণিক অভিনয়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

May 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সন্ধানী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী আতকিয়া ফইজা তাৎক্ষণিক অভিনয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।

খুলনা বিভাগীয় শিক্ষা বিভাগের উদ্যোগে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আতকিয়া ফইজা মেহেরপুর জেলা শিক্ষা অফিসে কর্মরত আলামিনের একমাত্র কন্যা।

গাংনীর বাসিন্দা। আতকিয়া ফইজা তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় মুদি ব্যবসায়ীর অভিনয় করে বিচারকদের মুগ্ধ করেন। এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এর আগে আতকিয়া ফইজা গাংনী উপজেলা পর্যায়ে এবং মেহেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ লাভ করেন।

আতকিয়া ফইজা খুলনা বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রথম স্থান অর্জন করার সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাবর তাকে অভিনন্দন জানিয়েছেন।