মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আদর্শ গ্রাম গোভীপুর গঠনের লক্ষ্যে ৪৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামকে এডমিন করা হয়েছে। সংগঠক ও পরামর্শক হিসেবে রয়েছেন জাহাঙ্গীর হোসেন, আব্দুর রাজ্জাক ও হাবিবুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন খাইরুল আলম এবং সহকারী কোষাধ্যক্ষ সোহেল।
এছাড়া সংগঠক ও পরামর্শক হিসেবে গিয়াস, মান্না পারভেজ, আব্দুস সামাদ হীরা, লিটন, আকুল মাস্টার, মামুন মাস্টার, সবুজ, খাদেম, রিপন, রায়হান আলী, হাবিবুর রহমান ও রকি শাহীন রয়েছেন।
প্রচার সম্পাদক করা হয়েছে সোহাগ রানা ও শাকিল হোসেনকে এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন। দপ্তর সম্পাদক ওয়াসিম হোসেন, স্বাস্থ্য সেবা বিভাগের দায়িত্বে রয়েছেন জহির রায়হান এবং ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন ইমাম। পরামর্শক হিসেবে রয়েছেন মিশুক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—হারুন, আকাশ, মিনকুল, রুমন, ডাবু, সোহেল, শিপু, তৌহিদুর রহমান টিটু, সুমন রেজা, আসলাম, সালাউদ্দিন, জাহির, সাইফুল, রুবেল, রানা, মাসুদুল হাসান বাবু, উজ্জ্বল হোসেন এবং লাকি।