বর্তমান পরিপ্রেক্ষিত

আদালতের কর্মচারীদের বিচার বিভাগের কর্মচারী হিসেবে গুণ্য করার দাবীতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

November 10, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা জজ কোট আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক মাসুদ রানা। মানববন্ধনে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা পলাশ উদ্দিন সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।