মেহেরপুর নিউজ, ০৭ মার্চ :
আগামী ১৭ মার্চ প্রধান বিচারপতি মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর জেলা আইনজীবি সমিতি আগামী ৩১ মার্চ পর্যন্ত তাদের চলমান জজ আদালত বর্জন সাময়ীক স্থগিত করেছে।
বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে আইনজীবি সমিতির এক আলোচনা সভায় এ সিধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি ইব্রাহিম শাহিনের সভাপতিত্বে সভায় ব্কতব্য রাখেণ সাবেক সভাপতি সফিকুল আলম, মারুফ আহম্মেদ বিজন, সাবেক সম্পাদক ইয়ারুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ১৭ মার্চ প্রধান বিচারপতি মেহেরপুর সফর উপলক্ষে তাঁর সম্মানে ১০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তাদের আদালত বর্জন সাময়ীক ভাবে স্থগিত রাখার সিধান্ত গ্রহন করা হয়।