মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ করা হয়। ‘মা সমাবেশ’-এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিনসহ মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ মা সমাবেশে উপস্থিত ছিলেন।