বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস বাজারের সংস্কার কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 26, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালের দিকে আনন্দবাস বাজারের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন আনন্দবাস বাজারের সংস্কার কাজের উদ্বোধন করেন।এ সময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সহযোগিতায় আনন্দবাস বাজারের সংস্কার কাজের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।