বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস বাজারে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার সামগ্রী জব্দ

By মেহেরপুর নিউজ

September 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের বিভিন্ন প্রচার সামগ্রী ও বিজ্ঞাপন বক্স জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে আনন্দবাস বাজারে আফতাব আলী ছেলে আব্দুল হালিম, আবুল হোসেনের ছেলে মিনারে চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে পুরাতন স্বাস্হ সতর্কতা সম্বলিত বিড়ি সিগারেট ক্রয় বিক্রয় হতে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধারকৃত বিজ্ঞাপন আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।