বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস যুব ফুটবল টুর্নামেন্টে ভবেরপাড়া একাদশ ফাইনালে

By মেহেরপুর নিউজ

November 14, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস যুব ফুটবল টুর্নামেন্টে ভবেরপাড়া একাদশ ১ম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার বিকালে  আনন্দবাস ফুটবল মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় ভবের পাড়া একাদশ ১-০ গোলে আরমডাঙ্গা টাইগার ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় রাজ দলের পক্ষে জয় সূচক গোলটি করেন।