বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

September 25, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনাতনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছা: হাসানাতুল আরার সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ আকরাম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সামসুজ্জোহা।

অনুষ্ঠানে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন।