বর্তমান পরিপ্রেক্ষিত

আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা মূলক পরামর্শ

By মেহেরপুর নিউজ

October 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে শিক্ষাথী দের স্বাস্হ্য শিক্ষা দেওয়া হয়। এবং স্বাস্হ্য বিধি মেনে শিক্ষা দান কার্যক্রম পরিচালনা করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।