বর্তমান পরিপ্রেক্ষিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

December 22, 2021

মেহেরপুর নিউজ:

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার উদ্যোগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আমসার কর্মকর্তা মোঃ ইসরাফীল হোসেন,মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমূখ।