বর্তমান পরিপ্রেক্ষিত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রসহ (ভিডিপি)’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আনসার ব্যারাক প্রাঙ্গনে অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা করা হয়।

মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন উপস্থিত থেকে অস্ত্রসহ ভিডিপি-র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন। সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ আল মামুন, গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিএম শাওন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ভিডিপি সদস্যরা মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে