মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আগামী ২৮ মে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচন। এতে যুগ্ন সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন।