মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমন্বিত রাখবো তাদের অধিকার। ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন রেজা, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার,শরিফুল ইসলাম , রতন আলী।
এদিকে এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক শামীম হোসেন রেজা, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, আবির হোসেন, দেবাংশু বিশ্বাস, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, ইসলামী ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রমূখ।