বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 24, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪: আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে  বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) বাবলু মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া ইসলাম, এন ডি সি মোঃ আসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ। এর আগে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুর“ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, এন ডি সি মোঃ আসলাম, জেলা তথ্য অফিসার মোল­া আহমেদ কুতুবু-দ্বীন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, সহকারি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ  র‌্যালিতে উপস্থিত ছিলেন।