বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 28, 2020

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালের দিকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কক্ষ থেকে জুমের মাধ্যমে কথা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল কলেজের অধ্যক্ষ শফিউল আলম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ- আল- মামুন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুর রহমান প্রমুখ।

এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচারণা চালানোহয়।