বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 09, 2021

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা দুর্নীতি দমন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সমন্বিত দুর্নীতি দমন কমিশনের ডিএডি শ্যামল চন্দ্র সেন,মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা কমিটির সদস্য নুরুল আহমেদ প্রমূখ। এদিকে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এর আগে একটি বিশাল মানববন্ধন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।