মেহেরপুর নিউজঃ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে দুর্যোগের থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে রক্ষা পাওয়র কৌশল প্রদর্শন করেন। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রেজিস্ট্রেশন অফিসার শামিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।