বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার ও র‍্যালী

By মেহেরপুর নিউজ

March 08, 2020

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়। রবিবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহেল বাপ্পি, সচিব তৌফিকুল আলম প্রমূখ।

এদিকে এর আগে নারী দিবস উপলক্ষে পৌরসভার উদ্যোগে একটি র‍্যলি বের করা হয়। পৌরমেয়র মাহফুজ রহমান রিটনের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে র‍্যলিটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যলিতে অন্যদের মধ্যে কাউন্সিলর আল মামুন, নুরুল হাসান রাজিব, সচিব তৌফিকুল আলম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।