বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার র‍্যালী

By মেহেরপুর নিউজ

March 08, 2021

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর পৌর সভার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়। সোমবার সকালে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে পৌরমেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। বাদ্যের তালে তালে র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যলিতে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, প্রকৌশলী হারুনুর রশিদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পরে পৌরমেয়র মাহফুজ রহমান লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব প্রমূখ।