মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রবিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো মাসুদুল আলম, মৎস্য অফিসার সাইফুদ্দীন ইয়াহিয়া, শিক্ষা অফিসার মামুনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলেয়ার রহমান, ক্রীড়া অফিসার আরিফ আহামেদ, প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক এ্যা.ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস,জেলা জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ সভায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।