বর্তমান পরিপ্রেক্ষিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন

By মেহেরপুর নিউজ

February 21, 2022

মেহেরপুর নিউজ:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মেহেরপুর উপ-আঞ্চলিক কেন্দ্র এর পক্ষ থেকে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহান নগরউদ্দান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর শহীদ ড. শামসুজ্জোহান নগরউদ্দান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর এর উপ আঞ্চলিক পরিচালক আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন খান এবং অফিস সহায়ক মোঃ সাইদুর রহমান প্রমুখ।