রাজনীতি

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাতিসংঘে যাচ্ছেন মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

February 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ ফেব্রুয়ারি: ‍‍”নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা রোধ ” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাতিসংঘে যাচ্ছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জাতিসংঘের সদর দপ্তরে আগামী ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৪দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনসহ ৮ সদস্যর একটি প্রতিনিধি দল মার্চ ২য় সপ্তাহে সম্মেলনে যোগদানের উদ্যোশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।