মেহেরপুর নিউজ:
আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছে মেহেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যান থেকে শুরু করে শহীদি মার্চটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ করা হয়। এতে অংশ নিয়েছেন স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা।
পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তামিম, ইসতিয়াক,ইমতিয়াজ, কৌশিক,শিতল,জাবির, রুদ্র, কানন প্রমূখ।