টপ নিউজ

(আপটেড) মেহেরপুরের গাংনীতে একজনকে কুপিয়ে হত্যা, আটক ৪

By মেহেরপুর নিউজ

April 01, 2020

তোফায়েল হোসেন : গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ওমর আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার ধর্মচাকী পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী ধর্মচাকী পশ্চিম পাড়ার মজের আলীর ছেলে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

তবে নিহত ওমর আলীর স্ত্রী আহত পারভিনা খাতুন জানায়, গমের নাড়া কুড়ানোর টাকা চাইতে গেলে ট্রলিচালক জাহিদ হোসেন তার ছেলে পারভেজকে মারধর করে। পারভেজ বাড়িতে এসে জানালে পারভেজের পিতা ওমর আলী জাহিদের বাড়িতে যায়। ওই সময়ে জাহিদ তার পিতা বুলু ও তার মা সবে খাতুন ওমর আলীর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ে জাহিদ হাঁসুয়া দিয়ে কুপিয়ে ওমর আলীকে মারাত্মক জখম করে বলে জানান পারবিনা খাতুন। স্ত্রী পারভিনা খাতুন ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ডান হাতের একটি আঙ্গুল কেটে ফেলে।

স্থানীয়রা আহতদের কে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী পারভিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সংবাদ পেয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি সাহিদুজ্জামান খোকন হাসপাতালে এসে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। অপরাধী যেই হোক না কেন তার সঠিক বিচার হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

নিহতের স্ত্রীকে কুষ্টিয়া যাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। থানা থানা ওসি (তদন্ত) জানান গমের নাড়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে।

তবে আগামীকাল লাশের সুরতহাল করা হবে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ অভিযান চালিয়ে গত রাতেই ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো: ধর্মচাকী পশ্চিমপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে বুলু, স্ত্রী সবেজান, ছেলে জাহিদ হোসেন ও ছেলের বউ আয়েশা খাতুন।