মেহেরপুর নিউজ :
মেহেরপুরে করোনা আক্রান্তে হয়ে বাবলু স্টুডিওর মালিক রফিকুল ইসলাম বাবুল (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম বাবুল মেহেরপুর বড় বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে,গত ৭ আগষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১২ আগষ্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রফিকুল ইসলাম বাবুলের পরিবার সূত্র জানায়, সে পেশায় একজন স্টুডিও ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত ছিলো। অসুস্থ জনিত কারনে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয় সে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, স্বাস্থ্যবিধি মেনে রফিকুল ইসলাম বাবুলের দাফন কাফন করবে ইসলামি ফাউন্ডেশনের কর্মীরা।