বর্তমান পরিপ্রেক্ষিত

আপনারা আছেন কেমন ? একটি অন্তরঙ্গ সংলাপ !

By মেহেরপুর নিউজ

September 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মেহেরপুর জেলা অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় আপনারা আছেন কেমন  ? একটি অন্তরঙ্গ সংলাপ শীর্ষক একটি সংলাপের আয়োজন করা হয়। আজ সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এতে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) হেমায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম,জাতীয় মহিলা সংস্থা মেহেরপুরের সভানেত্রী শামিম আরা হিরা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নাসিমা সুলতানা,কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম,মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার উপাধাক্ষ আনছার উদ্দিন বেলালী, নারী নেত্রী লাভলী খাতুন প্রমুখ।