বর্তমান পরিপ্রেক্ষিত

আপন মা দুই শিশু সন্তানকে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

October 02, 2022

মেহেরপুর নিউজ:

আপন মা মনিকা খাতুন তার দুই শিশু দিলরুবা (৮) ও হুসাইন (৩) নামের সন্তানকে মধুর সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

দিলরুবা ও হুসাইন কোলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।  জানা গেছে সকালের দিকে মনিকা খাতুন তার দুই শিশুকে ডেকে নিয়ে মধুর সঙ্গে বিষ মিশিয়ে জোর করে তাদের খাইয়ে দেয়। এসময় দিলরুবা ও হোসাইন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠিয়ে দেয়।

শিশু দুজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, মনিকার মাথায় সমস্যা রয়েছে। যে কারণে তার দুই সন্তানকে বিষ খাইয়ে দেয়। ওই ঘটনার পরপরই মনিকাকে তার পিতা-মাতা নিয়ে গেছেন।